রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস, নিহত ৭

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস, নিহত ৭

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১০ মে) বিকেলে পিটার্সবার্গের একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রেলিং ভেঙে মইকা নদীতে পড়ে যায়। এতে বাসটি পুরোপুরি ডুবে যায়।